শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

টাঙ্গাইলের মধুপুরে লেক খনন ও শিশু পার্ক নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভসমাবেশ 

#
news image

টাঙ্গাইলের মধুপুরে দোখলার আমতলি বাইদে লেক খনন ও শিশু পার্ক নির্মাণ প্রকল্পের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গারো কোচ সম্প্রদায়ের জনগণ। ১৬ জুন শুক্রবার সকালে অরণখোলা ইউনিয়নের দোখলা বাজারে  আমতলি বাইদে গারোদের দখলীয় জমিতে লেক খননের সিদ্ধান্ত নেওয়ায় তাদের ধানের আবাদি কৃষি জমি রক্ষায় বিক্ষুদ্ধ আদিবাসী জনগন ও বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের ব্যানারে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে। 

সকালে স্থানীয় পীরগাছা সেন্ট পৌলস উচ্চ বিদ্যালয় মাঠে মধুপুরের বিভিন্ন গ্রাম থেকে গারো নারী পুরুষ সমবেশ হয়। দোখলায় বন বিভাগের ফটকের সামনে  মধুপুর-শোলাকুড়ি সড়ক বন্ধ করে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিএমএডির সভাপতি অজয় এমৃ, মুক্তাগাছা ট্রাইবাল এসোসিয়েশনের সভাপতি হিউবাট মৃ, মধুপুর কোচ আদিবাসী সংগঠনের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ বর্মন, বাগাছাসের সভাপতি  জন যেত্রা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি  অলিক মৃ, আবাদী জমির পক্ষে কৌশলা নকরেক, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের নেতা প্রবীণ চিসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

সমাবেশ বক্তারা বলেন, যুগ যুগ ধরে তারা এ জমিতে ধান চাষ করে খাচ্ছে। তাদের দখলীয় কৃষি জমিতে লেক  খনন ও শিশু পার্ক নির্মাণ করতে চায় না। লেক খনন ও শিশু পার্ক নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে তারা বলেন, কৃষি জমি নষ্ট করে লেক খনন পরিবেশের জন্য হুমকি। 

এ সময় তারা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চান এবং  সমতল এলাকার আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান। 

সমাবেশে মধুপুর গড় এলাকার মুক্তাগাছা, ঘাটাইল, ফুলবাড়িয়া, ঢাকাসহ বিভিন্ন এলাকার  গারো কোচ সংগঠনের নারী পুরুষ ছাত্র শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল)

১৭ জুন, ২০২৩,  3:19 PM