শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে ১৩৭ কেজি গাঁজাসহ আটক ১

#
news image

সিরাজগঞ্জর বনবাড়িয়ায় অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ ফারুক আহমেদ (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

রোববার (১৯ মার্চ) ভোরে সদর উপজেলার বনবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক আসামী কুমিল্লা জেলার মুরাদনগর থানার পৈয়া পাথার এলাকার আবুল কালামের ছেলে।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২  এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: এরশাদুর রহমান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে গাঁজার একটি বড় চালান কুমিল্লা থেকে সিরাজগঞ্জের দিক আসছে। পরে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও ২৪ টি ড্রাম জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক মাদক কারবারি দীর্ঘদিন যাবত আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মোঃ সৌরভ হোসাইন (সবুজ) সিরাজগঞ্জ

১৯ মার্চ, ২০২৩,  6:34 PM