শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

আসছে নতুন বছরে বুবলীর সাত সিনেমা

#
news image

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলীর। তার অভিনীত সবশেষ ছবিগুলো খুব একটা ব্যবসা সফলতা পায়নি। একাধিক সিনেমা আটকেও আছে, মুক্তি মিলছে না।

এছাড়া বছরজুড়ে ব্যক্তিগত জীবন নিয়েই তুমুল আলোচনায় ছিলেন এ অভিনেত্রী। তবে আগামী বছরটা বেশ সফলতার চাদরে মুড়তে চলেছেন বুবলী। একটি দুটি নয়, সাতটি সিনেমা মুক্তি পাচ্ছে অভিনেত্রীর। নতুন বছরে (২০২৫) মুক্তি পাবে বুবলীর সাত সিনেমা।

ইতোমধ্যেই সিনেমাগুলোর কাজ শেষ করেছেন তিনি। এগুলো হচ্ছে জাকির হোসেন রাজুর ‘চাদর’, এম রাহিমের ‘জংলি’, রাখাল সবুজের ‘পুলসিরাত’, মাসুদ মহিউদ্দিন ও হাসান শিকদারের ‘প্রেম পুরাণ’, ‘সাইফ চন্দনের ‘কয়লা’, দেবাশীষ বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’, ওয়াজেদ আলী সুমনের ‘ছায়া’। এই সাতটি সিনেমায় তার বিপরীতে আছেন সিয়াম, রোশান, নীরব ও আসিফ নূর। প্রত্যেক সিনেমার পরিচালক ২০২৫ সালেই সিনেমাগুলো মুক্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘আগামী বছর আমার অনেক সিনেমা একসঙ্গে মুক্তি পাবে, এটি সত্যিই ভালো লাগার। প্রতিটি সিনেমায় নিজেকে আলাদাভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। চরিত্রগুলোতে ভেরিয়েশন আনতে আমাকে অনেক শ্রম দিতে হয়েছে। নিজের সর্বোচ্চ দিয়েই কাজ করেছি। তাই প্রত্যাশাটা বেশি।’ এদিকে গতকাল বুধবার ছিলো এ নায়িকার জন্মদিন। বিশেষ এ দিনে থাকছে না কোনো আয়োজন।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘দিনটি যথারীতি পরিবারের সঙ্গে উদযাপন করব। বিশেষত আমার জীবনের এ মুহূর্তের শ্রেষ্ঠ বন্ধু আমার সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে। সবার দোয়া ও ভালোবাসা চাই।’

নাগরিক বিনোদন ডেস্ক

২০ নভেম্বর, ২০২৪,  10:12 PM