শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ

পাকিস্তানের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার ভারতের!

#
news image

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন এখন পর্যন্ত সংশয়ের মুখে। দীর্ঘ ২৮ বছর পর দেশটিতে আইসিসি ইভেন্ট হবে কি না তা নিয়ে এখনো চলছে টানাপোড়েন। রাজনৈতিক কারণে ভারত এরইমাঝে টুর্নামেন্টে খেলতে যাবে না বলে জানিয়েছে। তাদের প্রস্তাব, হাইব্রিড মডেলে হোক এবারের মিনি বিশ্বকাপ। কিন্তু পাকিস্তান তাদের এমন প্রস্তাব মানতে নারাজ।

আগামী ২৩ নভেম্বর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টটি অংশগ্রহণের জন্য দলকে অনুমতি দেয় ভারত সরকার। দেশটির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের দৃষ্টিহীনদের ক্রিকেট সংস্থার সচিব শৈলেন্দ্র যাদব।

তিনি বলেন, এবার আর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না দল। ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানে এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ দৃষ্টিহীন ক্রিকেটারদের দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়া হয়নি। ফলে প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে হয়েছে ভারতকে।

শৈলেন্দ্র যাদব আরও বলেন, বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য ২৫ দিনের অনুমতি চেয়েছিলাম। কিন্তু প্রতিযোগিতার দিন কাছে চলে এলেও অনুমতি পাইনি। তাই ফোন করেছিলাম। তখন জানিয়েছে, অনুমতি দেওয়া হবে না। প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে। মন্ত্রণালয়ের এই নির্দেশের পর আমরা বিশ্বকাপ থেকে নাম তুলে নিয়েছি।

ভারতের আগে এই টুর্নামেন্ট থেকে নাম সরিয়েয় নিয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অর্থাৎ, মোট চারটি দল বিশ্বকাপে খেলবে না। তবে ভারত অংশ না নিলেও দৃষ্টিহীনদের এই বিশ্বকাপ নির্ধারিত সময়ে শুরু হবে বলে জানিয়েছে আয়োজক দেশ পাকিস্তান।

দেশটির দৃষ্টিহীন ক্রিকেট বিভাগের নির্বাহী সৈয়দ সুলতান শাহ জানান, বাকি সব দেশ পাকিস্তানে বিশ্বকাপের জন্য আসছে। যদি একটা দল না আসে, তা আমাদের প্রস্তুতিতে বাঁধা দেবে না।

নাগরিক স্পোর্টস ডেস্ক

২০ নভেম্বর, ২০২৪,  10:10 PM