শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

ফারদিনের মৃত্যু: বান্ধবী বুশরা ৫ দিনের রিমান্ডে

#
news image

তার বান্ধবী আমাতুল্লাহ বুশরার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। রামপুরা থানার পরিদর্শক (নিরস্ত্র) ও মামলার তদন্ত কর্মকর্তা গোলাম মউলা ৮টি কারণ উল্লেখ করে বুশরার ৭দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এরপর আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কারণগুলো হলো-ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন; কী কারণে নিহতকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ; অজ্ঞাতনামা আসামিদের পরিচয় শনাক্ত; কোথায়, কীভাবে, কী ধরনের অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে; কয়জন অংশগ্রহণ করেছে, মুলহোতা কে; মৃতদেহ কোন স্থান থেকে নদীতে ফেলা হয়েছে; আসামিকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা এবং চাহিদা অনুযায়ী সব তথ্য সংগ্রহ।

আদালতে শুনানিকালে বুশরার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বৃহস্পতিবার সকালে বুশরাকে তার রামপুরার বাসা থেকে গ্রেপ্তার করে রামপুরা থানা পুলিশ। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বান্ধবী বুশরাসহ আরও কয়েকজন অজ্ঞাতকে আসামি করা হয়েছে।

অনলাইন ডেস্ক

১০ নভেম্বর, ২০২২,  11:35 PM