শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সাহসী দৃশ্যে অভিনয় করবেন শ্রাবন্তী

#
news image

এই মুহূর্তে বেশ ব্যস্ত সময় পার করছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রায় একসঙ্গে দুটি সিনেমা মুক্তি। ‘আড়ি’ ও ‘আমার বস’। দুই সিনেমাতেই আকর্ষণের কেন্দ্রে রয়েছেন তিনি। বহু বছর পর ‘আড়ি’ ছবিতে আইটেম গানে নাচলেন শ্রাবন্তী।

ইতিমধ্যেই শ্রাবন্তীর ‘ডাকাত পড়েছে’ গানটি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। পাশপাশি ‘আমার বস’ ছবিতে শ্রাবন্তী ধরা দিলেন সাহসী এক চরিত্রে। অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় সিনেমাতে শ্রাবন্তীর খোলা পিঠে প্রেমের অন্তরঙ্গ মুহূর্তে কবিতা লিখছেন। তাকে পর্দায় এর আগে এমন সাহসী পদক্ষেপ করতে দেখা যায়নি। ইতোমধ্যেই সেই দৃশ্য নিয়ে শুরু হয়েছে ফিসফাস। নায়িকা অবশ্য আপ্লুত এমন একটা চরিত্র পেয়ে।

নিজের এই উপলব্ধি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে কথা বলেছেন শ্রাবন্তী। আনন্দবাজারকে শ্রাবন্তী বলেন, ‘এমন একটা গান নিজের ক্যারিয়ারে পেয়ে আপ্লুত। শুধু তাই নয়, কাজটা করার সময় একফোঁটা অস্বস্তি হয়নি। আসলে পেশাদারদের দিয়ে পুরো কাজটা করা হয়। চুমু খেয়েই যে প্রেম নিবেদন হয় তা নয়, এভাবেও একটা প্রেমের মুহূর্ত বোনা যায়। তার জন্য শিবুদাদের গোটা টিমকে কুর্নিশ। তার ওপর জয় গোস্বামীর কবিতা, কী বলব আর’।

একইভাবে ‘ডাকাত পড়েছে’ গানটি সাড়া তুলেছে বলে খুশি নায়িকা। যশ-নুসরাতের প্রযোজনায় ‘আড়ি’ সিনেমায় ব্যবহার করা হয়েছে এই আইটেম গান। শ্রাবন্তী বর্তমানে ‘বাবু সোনা’ নামের একটি সিনেমায় কাজ করছেন। অংশুমান প্রত্যুষের এই সিনেমায় তার বিপরীতে আছেন জিতু কমল।

সেখানে চোরের চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী, সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরে। এছাড়া শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় ‘দেবী চৌধুরানী’ সিনেমায় মূল চরিত্রেও শ্রাবন্তী অভিনয় করেছেন।

বিনোদন ডেস্ক

২১ এপ্রিল, ২০২৫,  1:54 AM