শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রোলস রয়েস কান্ডে আমদানিকারক প্রতিষ্ঠানকে ৫৬ কোটি টাকা জরিমানা

#
news image

চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা বিলাসবহুল রোলস রয়েস গাড়ি শুল্কায়ন না করে সরিয়ে নেওয়ার ঘটনায় আমদানিকারক প্রতিষ্ঠান জেড অ্যান্ড জেড ইনটিমেটসকে ৫৬ কোটি টাকা জরিমানা করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। গত ১২ অক্টোবর চট্টগ্রামের কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সই করা আদেশে ওই জরিমানার আদেশ করা হয়েছে বলে মঙ্গলবার (১৮ অক্টোবর) নিশ্চিত করেছেন তিনি। কাস্টমস আইন ১৯৬৯ এর ৯, ১০, ১৬, ১৮, ৮০ ও ১১১ ধারা লঙ্ঘন ও সেকশন ২ (এস) অনুযায়ী ‘চোরাচালান’ এবং সেকশন ৩২ (১) এ বর্ণিত অপরাধ প্রমাণিত হওয়ায় গত ১২ অক্টোবর চট্টগ্রামের কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সই করা আদেশে জেড অ্যান্ড জেড ইনটিমেটসকে ৫৬ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করা হয়। আদেশে বলা হয়, পণ্যচালানটি যথাযথ এইচএস কোডে শ্রেণীবিন্যাস ও যথাযথমূল্য শুল্কায়নপূর্বক পণ্যচালানের ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক- করাদি, আরোপিত অর্থদ- আদায়পূর্বক আমদানি কারকের অনুকূলে খালাসের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া আদেশে, শুল্ক-করাদি, আরোপিত অর্থদ- ও বিমোচন জরিমানা ৩০ কার্যদিবসের মধ্যে পরিশোধের আদেশ দেওয়া হয়েছে। জানা গেছে, রপ্তানিমুখী প্রতিষ্ঠান হিসেবে আবেদন করলেও জেড অ্যান্ড জেড ইনটিমেটস শুল্কমুক্ত সুবিধা পাবে না। ফলে জরিমানা ছাড়াও তাদের শুল্ক বাবদ দিতে হবে প্রায় ২৪ কোটি টাকা। গত ৬ জুলাই রাজধানীর বারিধারা এলাকা থেকে ২৭ কোটি টাকার বিলাসবহুল রোলস রয়েস গাড়িটি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। কাস্টমসের নথি অনুযায়ী, বাংলাদেশের অনন্ত গ্রুপ ও হংকং নাগরিকের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান জেড এন্ড জেড ইনটিমেটস লিমিটেড গত ১৭ মে যুক্তরাজ্যের ভারটেক্স অটো লিমিটেড থেকে গাড়িটি আমদানি করে।

অনলাইন ডেস্ক

১৮ অক্টোবর, ২০২২,  10:11 PM