শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ভিজিএফ-র ৩৮ বস্তা চাল আত্মসাৎ মামলা, চেয়ারম্যান নাজিমুদৌলা কারাগারে

#
news image

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নে সরকারী চাল আত্মসাৎ মামলায় ওই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মনজুর রাশেদকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদৌলা এ আদেশ দেন। 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন জানান, গত ঈদুল ফিতর উপলক্ষ্যে গরিব অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য সরকারী বরাদ্দকৃত সমুদয় চাউল বিতরণ না করে গোডাউনে মজুদ রাখেন তাহেরহুদা ইউপি চেয়ারম্যান। অসৎ উদ্দেশ্যে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ)’র ৫০ কেজি ওজনের ৩৮ বস্তা চাউল ইউনিয়ন পরিষদের গোডাউনে মজুদ রাখায় সিলগালা করেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। ইউপি চেয়ারম্যান মনজুর রাশেদ বিষয়টি নিয়ে সদুত্তর দিতে না পারায় ২০২৩ সালের জানুয়ারী মাসের ১ তারিখে হরিনাকুন্ডু থানায় মামলা দায়ের করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুর রহমান।

মামলার পর চেয়ারম্যান মনজুর রাশেদ চলতি বছরের ৯ মে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। সেইসাথে উচ্চ আদালত ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার আদেশ দেন।

আদালতের আদেশ অমান্য করে সোমবার আদালতে হাজির হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারগারে পাঠানোর নির্দেশ দেন।

ঝিনাইদহ প্রতিনিধি

০৩ জুলাই, ২০২৩,  11:16 PM

news image
সরকারী চাল আত্মসাৎ মামলায় ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনজুর রাশেদকে কারাগারে পাঠানো হচ্ছে।