উজিরপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে রাস্তায় চলাচল ও মালামাল নিতে বাধা

#
news image

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কাজিরা গ্রামে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে রাস্তা চলাচল ও ভবন নির্মাণের মালামাল নিতে বাধা প্রদান করছে কতিপয় অসাধুরা। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ভুক্তভোগী সুত্রে জানা যায়  আনন্দ মার্কেট কাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পাশ্ববর্তী বড়াকোঠা ইউনিয়নের চৌমোহনী পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার একমাত্র চলাচলের সরকারি রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে থাকে। এরমধ্যে কাজিরা গ্রামের  আলী আহম্মদ তালুকদারের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ ফরিদ হোসেন তালুকদারকে ওই রাস্তা দিয়ে চলাচল ও ভবন নির্মাণের মালামাল নিতে বাধা দেয় একই গ্রামের ধলাই তালুকদার, আহম্মেদ তালুকদার, সহিদুল ইসলাম তালুকদারসহ কতিপয় অসাধু চক্র।

এ ব্যাপারে ভুক্তভোগী ফরিদ হোসেন তালুকদার জানান একমাত্র চলাচলের রাস্তা দিয়ে আমাকে চলাচল করতে দিচ্ছেনা। এমনকি ওই  অসাধু চক্ররা উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমার ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয়  ইট,বালু,সিমেন্টসহ যাবতীয় মালামাল নিতে বাধা দিচ্ছে এবং আমাকে তারা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি অব্যাহত রেখেছে। তাদের হুমকির মুখে দীর্ঘদিন ধরে ভবন নির্মাণ কার্যক্রম বন্ধ রয়েছে।

এছাড়াও আমাকে পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কে কাটাচ্ছি। এ বিষয়ে এলাকার মোড়লদের দ্বারে দ্বারে ঘুরেও কোন সুরাহ পাচ্ছিনা। এ ছাড়াও আমার কাছে একটি মহল মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। টাকা দিলে মালামাল নেয়া ও চলাচলের সুযোগ করে দিবে। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান বিষয়টি জানা নেই, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে ভুক্তভোগী পরিবার ওই অসাধু চক্রদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর

০৩ জুলাই, ২০২৩,  10:53 PM