জাতীয়ভাবে শ্রেষ্ঠ নারী মাঠকর্মী হলেন নান্দাইলের গৃহবধূ কানিজ ফাতেমা
মোঃ শাহজাহান ফকির, নান্দাইল
২৮ জুন, ২০২৩, 11:01 PM

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় জাতীয়ভাবে শ্রেষ্ঠ নারী মাঠকর্মী হিসাবে নির্বাচিত হয়েছেন নান্দাইলের গৃহবধূ কানিজ ফাতেমা। কানিজ ফাতেমা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার সাঁতারপুর ব্লকে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করায় এই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
গত রোববার (২৫ জুন) বাংলাদেশ সচিবালয় ঢাকায় কৃষি মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত সভায় কৃষি মন্ত্রনালয়ের কর্মসম্পাদন চুক্তির কর্মসম্পাদন সূচক (৫.১.২) ২০২২-২০২৩ অর্থবছরে শ্রেষ্ঠ নারী মাঠকর্মী হিসাবে সন্মাননাপত্র, ক্রেষ্ট, ও প্রণোদনা চেক প্রদান অনুষ্ঠানে মাননীয় কৃষিমন্ত্রী ড: মো. আব্দুর রাজ্জাকের হাত থেকে এ পুরষ্কার গ্রহন করেছেন। এসময় কৃষি সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি মন্ত্রনালয়ে কর্মরত যুগ্ন সচিব, উপ- সচিবগণ মন্ত্রণালয়ের অধীনস্থ সকল অধিদপ্তরের মহাপরিচালকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জানাগেছে, জাতীয়ভাবে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কানিজ ফাতেমা একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই উপ-সহকারী কর্মকর্তা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে কৃষিবান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক মাঠ পর্যায়ে সুনামের সহিত কাজ করে যাচ্ছেন। কানিজ ফাতেমা করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের মরহুম মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সূযোগ্য কন্যা। এছাড়া কানিজ ফাতেমা নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের নিজবানাইল গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র মুশুল্লি উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিনের স্ত্রী।
চাকুরীর সুবাধে তিনি করিমগঞ্জ উপজেলায় বসবাস করছেন। তাঁর এ কৃতিত্বে করিমগঞ্জ উপজেলা প্রশাসন ও পরিবার-পরিজন সহ নান্দাইলবাসী গর্বিত এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা কানিজ ফাতেমাকে সাধুবাধ জানায়।
এ বিষয়ে কানিজ ফাতেমা জানান, প্রত্যেকে যার যার কর্ম অবস্থান থেকে সঠিকভাবে কর্তব্য ও দায়িত্ব পালন করলেই সফলতা ও মর্যাদা যেন চিরঅমর থাকবে। আমি করিমগঞ্জ উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও মাঠ পর্যায়ের প্রান্তিক কৃষক-কৃষাণীদের প্রতি চির কৃতজ্ঞ।