শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

উজিরপুরে জমি বিরোধে যুবককে কুপিয়ে যখম

#
news image

বরিশাল জেলার উজিরপুরে জমি সংক্রান্ত  বিরোধের জের ধরে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

আহত সুত্রে জানা যায় উপজেলার শিকারপুর গ্রামের মোহাম্মদ আলী খান গংদের জমি নিয়ে ওই গ্রামের মোফাজ্জল আলী খান গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে ২৬জুন সকাল ১১ টায় মোহাম্মদ আলী খানের ছেলে মোঃ আরিফ খান(৩০) তাদের ভোগদখলীয় জমিতে রোপিত পেঁপে গাছ থেকে পেঁপে পাড়তে গেলে মোফাজ্জল খানের ছেলে আলামিন খান(৩৫) ও হাসিনা বেগম, আসমা বেগম, লাইজু বেগম মিলে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। এতে আরিফ খানের মাথা ও পায়ে রক্তাক্ত জখম হয়। আহত আরিফ খানকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি, তবে প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে আহত আরিফ খান সাংবাদিকদের জানান, বিরোধীয় জমি নিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছিল। সে মামলায় আমাদের পক্ষে রায় হওয়ার পরেও ভূমিদস্যু আলামিন খান গংরা আমাদের উপর একের পর এক হামলা চালিয়ে জোরপূর্বক জমি দখলের পায়তারা চালাচ্ছে। এছাড়াও ইতিপূর্বে বসত ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে এবং আমাকে হত্যা করে লাশ গুম করবে বলে হুমকি প্রদর্শন করছেন ।

তিনি আরো বলেন ওই ভুমিদস্যু সন্ত্রাসীরা আমার উপর হামলা চালিয়ে সে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আলামিন খান তার স্ত্রী আসমা বেগমকে দিয়ে নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি করে উল্টো আমাদের মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়।  

অভিযুক্তরা জানান উভয় পক্ষের মধ্যেই সংঘর্ষ হয়েছে। এছাড়াও জমি বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভবিষ্যতে পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান বিষয়টি জানা নেই, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে ওই  হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন আহত'র পরিবার।

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর

২৬ জুন, ২০২৩,  3:51 PM