মতলব উত্তরের মোহনপুরে গুলিতে যুবলীগ নেতা নিহত
শহিদুল ইসলাম খোকন, মতলব উত্তর (চাঁদপুর)
১৭ জুন, ২০২৩, 8:45 PM

চাঁদপুরের মতলব উত্তরে গুলিতে একজন নিহত হয়েছে। ৪ জrন গুরতর আহত হয়েছে এবং ১ জনকে আটক করেছে পুলিশ। নিহত মোবারক হোসেন বাবু (৪৮) মোহনপুর ইউনিয়ন যুবলীগের কর্মী।
এছাড়া গুলিবিদ্ধ জহির (২০) ও ইমন (১৮) নামের আরো ২জনকে ঢাকায় রেফার করা হয়েছে। আহত জসিম (৩২) ও বিলকিছ (৩৫) মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। হতাহত সবাই মায়া চৌধুরীর সমর্থক। আহতরা সবাই মোহনপুর ইউপির বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায়একই গ্রামের মৃত শাহজাহানের ছেলে মুসা (২৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত মুসা স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী মিজানের কর্মী। শনিবার ১৭ জুন বেলা ৩টার দিকে বাহাদুরপুর চরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
নিহতের ভাই আমির হোসেন কালু বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী মিজানের কর্মীরা মায়া চৌধুরীর সমাবেশে আসার পথে বাঁধা প্রদান করে ও প্রকাশ্যে গুলি চালায়।
মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন জানান, মায়া চৌধুরীর সমাবেশে আসার পথে কাজী মিজানের কর্মীদের গুলিতে মোবারক হোসেন বাবু নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতা কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। ঘটনার পর সাংবাদিকদের এক ব্রিফিংয়ে মায়া চৌধুরী বলেন, হামলাকারী কাজী মিজান গ্রুপ আওয়ামী লীগের কেউ না। তারা রাজাকার পরিবারের লোক। এ ঘটনার সুষ্ঠু বিচার হবে।
নিউজ লেখা পর্যন্ত মামলা প্রস্তুতি চলছিল।