শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কক্সবাজারে ট্রাক চাপা দিয়ে ৬ ভাইকে হত্যা : চালককে আমৃত্যু কারাদন্ড

#
news image

জেলার চকরিয়ায় ট্রাক চাপা দিয়ে ৬ ভাইকে হত্যার ঘটনায় চালক সাইদুল ইসলামকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয়া হযেছে। আজ রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এ রায় ঘোষণা করেন। 

কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় বাবার শ্রাদ্ধ উপলক্ষে ৯ ভাই-বোন শ্মশানে পূজা দিতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে পাঁচভাই নিহত হন। আহত আরেক ভাই রক্তিম শীল চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

এ ঘটনায় নিহতদের ভাই পল্লব সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন। মামলার তদন্ত প্রথমে হাইওয়ে পুলিশকে দেয়া হলেও পরে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার চারদিন পর ১২ ফেব্রুয়ারি মাদারীপুরে অভিযান চালিয়ে ট্রাক চালক সাইদুল ইসলাম সিফাতকে আটক করে র‌্যাব।

পিপি ফরিদুল আলম জানান- একই পরিবারের ৬ ভাইকে ট্রাক চাপা দিয়ে হত্যার মামলাটি অত্যন্ত চাঞ্চল্যকর হওয়ায় দ্রুত বিচারিক আদালতে কার্যক্রম শুরু করা হয়। এতে এটি হত্যাকান্ড হিসেবে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সার্বিক প্রক্রিয়া শেষ করে মাত্র একবছর চারমাসের মাথায় রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণাকালে আসামি সাইদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

নাগরিক প্রতিবেদক

১১ জুন, ২০২৩,  5:21 PM