শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

লালপুরে একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

#
news image

নাটোরের লালপুরে একসঙ্গে ৩ কন্যা শিশুর জন্ম দিয়েছেন বর্ণা খাতুন (২৩) নামে এক গৃহবধূ। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

শনিবার (১০ জুন) সকালে লালপুর উপজেলার গোপালপুরে বেসরকারি মুক্তার জেনারেল হাসপাতালে সিজারের মাধ্যমে ওই তিন জমজ কন্যা শিশুর জন্ম দেন ওই মা। বর্ণা খাতুন লালপুর উপজেলার নবীনগর গ্রামের দিনমজুর রেজাউল করিমের স্ত্রী  হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার ভোরে প্রসব ব্যাথা শুরু হলে দ্রুত তাকে মুক্তার জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

পরে চিকিৎসকের পরামর্শে সিজারের মাধ্যমে গর্ভ থেকে একে একে তিনটি কন্যা শিশু জন্ম নেয়। বর্তমানে হাসপাতালে মাসহ শিশুরা সুস্থ্ রয়েছেন। শিশুদের বাবা রেজাউল করিম বলেন, আমাদের যমজ তিন কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমার ৪ বছরের আরও এক মেয়ে সন্তান রয়েছে। এজন্য আমিসহ আমার পরিবার অনেক আনন্দিত। আল্লাহর রহমতে মা ও সন্তানরা সবাই সুস্থ্ রয়েছে।

তিনি আরও বলেন, আমি গরিব মানুষ। রাইস মিলে দিনমজুরির কাজ করে কোনোরকমে সংসার চালাই। এখন চার মেয়ে সন্তানসহ কিভাবে তাদের দুধসহ আনুষঙ্গিক সংসার খরচ মিটাবো এ চিন্তায় আছি। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন।

এব্যাপারে মুক্তার জেনারেল হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন বলেন, বর্ণা খাতুনের সিজারের মাধ্যমে তিন যমজ কন্যা সন্তানের জন্ম হয়েছে। বর্তমানে মা ও তিন যমজ শিশু সুস্থ রয়েছে ।

ইউসুফ হুসাইন, লালপুর (নাটোর)

১০ জুন, ২০২৩,  10:00 PM