শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মোরেলগঞ্জে কথিত কোটি টাকা মূল্যের দু’টি সীমানা পিলারসহ আটক-১

#
news image

বাগেরহাটের মোরেলগঞ্জে কথিত কোটি টাকা মূল্যের দু’টি ‘সীমানা পিলার উদ্ধারসহ সেলিম শিকদার ওরফে জিহির (৫২) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের বিষখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সেলিম শিকদার ওরফে জিহির পার্শবর্তী কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের হানিফ শিকদারের ছেলে।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান কথিত কোটি টাকা মূল্যের দু’টি ‘সীমানা পিলার উদ্ধারসহ প্রতারক জিহিরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলার বনগ্রাম ইউনিয়নের বিষখালী গ্রামে সেলিম শিকদারের একটি বাগানবাড়িতে খড়কুটা দিয়ে কথিত ওই পিলার দু’টি ঢেকে রাখা হয়েছিল। চট্টগ্রামের একটি পার্টিকে পিলার দেখানোর কথা বলে স্থানীয় এক যুবক কৌসলে সেলিমকে পিলার দু’টিসহ পুলিশের হাতে ধরিয়ে দেয়। পিলার দু’টিতে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮১৮। প্রতিটি পিলারের ওজন প্রায় ২০ কেজি।

পিলার সম্পর্কে আটক সেলিম শিকদার জানান, “পিলার দু’টি সিমন্ট ও বালু দিয়ে হাতে বানানো। আসলে কোটি কোটি টাকা দামের পিলার বলতে কিছু নেই। এ পিলার দু’টি বানাতে ১০ দিন সময় ও ৬ হাজার টাকা খরচ হয়েছে। কোনও পার্টি ম্যানেজ করতে পারলে ১০ লাখ টাকায় বিক্রি করে দিতাম। সেভাবে কথা চলছিল।”সেলিম আরো বলেন, মোরেলগঞ্জ ও কচুয়া উপজেলার পাঁচজন মিলে এ ব্যবসা করছেন বলেও জানান আটক সেলিম।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে দু’টি পিলার সদৃশ্য বস্তুুসহ সেলিম শিকদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা হয়েছে। ওসি আরো জানান, সেলিম শিকদারের বিরুদ্ধে ঢাকার বনানী, বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ থানায় প্রতারণা ও চুরিসহ বিভন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।

বিএম. মাহবুব, মোরেলগঞ্জ (বাগেরহাট)

০৯ জুন, ২০২৩,  8:12 PM