শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

উজিরপুরে খালা বাড়িতে বেড়াতে এসে স্কুল ছাত্রী ধর্ষণের শিকার, ৫ মাসের অন্তঃসত্ত্বা 

#
news image

বরিশাল জেলার উজিরপুরে এক স্কুল ছাত্রী খালা বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার, অতঃপর ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে।

এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সুত্রে জানা যায় বাবুগঞ্জ উপজেলার বাহেরচড় গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী তার খালু বাড়ি উজিরপুর  উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামের রফিক খানের বাড়িতে বেড়াতে আসে। সেখানে ওই এলাকার মোঃ নাসির হাওলাদারের ছেলে  বখাটে লিমন হাওলাদার(২২), ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।

এরপর ছাত্রী লিমনকে বিয়ের কথা বললেই সে তালবাহানা শুরু করে। কোন উপায়ন্তর না পেয়ে ছাত্রী বখাটের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করে। কিন্তু তাতেও কোন ফলপ্রসু হয়নি। এছাড়াও বখাটের পরিবারের হুমকির মুখে মামলা করতে সাহস পাচ্ছেনা ছাত্রীর পরিবার। অভিযুক্ত লিমন হাওলাদার পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য একটি মহল উঠে পরে লেগেছে। ধর্ষকের বিচারের দাবীতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ছাত্রীর পরিবার। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান বিষয়টি জানা নেই অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর

০৮ জুন, ২০২৩,  3:15 PM