শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

উজিরপুরে বিয়ের নামে প্রতারণা করে আওয়ামীলীগ নেত্রীর ৫ লক্ষ টাকা আত্মসাৎতের অভিযোগ !

#
news image

বরিশাল জেলার উজিরপুরে বিয়ের নামে প্রতারণা করে  আওয়ামীলীগ নেত্রীর ৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছে প্রতারক স্বামী বলে অভিযোগ পাওয়া গেছে। মামলা করেও বিচার না পেয়ে দুশ্চিন্তা আর হতাশায় ভুগছেন বামরাইল ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম।

ভুক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামের মৃত কাদের খানের ছেলে মোঃ শাহজাহান খান(৪৮), মোড়াকাঠী গ্রামের  মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান রাড়ীর মেয়ে বামরাইল ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগমকে প্রেমের ফাঁদে ফেলে এবং ফুসলিয়ে ২০২১ সালের ২২ অক্টোবর বিবাহ করে।  এরপর শুরু হয় ওই লম্পটের বিভিন্ন অজুহাতে অর্থ হাতিয়ে নেয়ার মিশন। সুত্রে জানা যায় শাহজাহান খান তালাকপ্রাপ্ত স্ত্রী আক্তার বানুর সাথে সংসার করছেন।

 বিলকিস বেগম জানান শাহজাহান খান,মোবাইল ফোনে আমাকে প্রেমের ফাঁদে ফেলেছে। একপর্যায়ে তার সাথে আমার  বিয়ে হয়। পরে জানতে পারি নারীলোভী শাহজাহান বহুবিবাহিতা।

এমনকি গাড়ী কেনার কথা বলে আমার কাছ থেকে ৩ লক্ষ টাকা নেয় এবং বিভিন্ন অযুহাতে আরো ২লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এমনকি আমার অজান্তে আমাকে তালাক দিয়ে পুনরায় দুই লক্ষ দাবি করে। তালাকের বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করলে শাহজাহান খান, তাছলিমা বেগম,দুলাল হাওলাদার মিলে বিলকিস বেগমকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

এছাড়াও বিএনপি ক্ষমতায় আসলে আমাকে হত্যা করবে বলে হুমকি দেয় শাহজাহান ও তার বন্ধু আনোয়ার হোসেন আকন।  এদিকে ওই নারীলোভী ও প্রতারকের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী নারী।

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর

০৩ জুন, ২০২৩,  11:02 PM