শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ঝিনাইদহে ইজিবাইক চালকহত্যা মামলা মূলহোতা জসিম গ্রেফতার

#
news image

ঝিনাইদহ সদর উপজেহলার গ্রামে ইজিবাইক চালক শাখাওয়াত হোসেন হত্যা মামলায় মূল পরিকল্পনাকারী জসিম মিয়াকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের সাইবারক্রাইম ইনভেস্টিগেশন সেল। গ্রেফতারকৃত জসিম মিয়া ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের মৃত শরিফুল হকের মিয়ার ছেলে।

পুলিশ সুপার আশিকুর রহমান বৃহস্পতিবার দুপুরে তার অফিসের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে জানান, গত ১৫ মে রাতে সদর উপজেলার চাপড়ী গ্রামের মাঠে ইজিবাইক ছিনতাইকারীরা শাখাওয়াত হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা হয়। এ ঘটনায় পরদিন নিহতের বাবা বাদি হয়ে সদর থানায় অজ্ঞাতদের আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

এরপর ডিবি পুলিশের সাইবারক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মুল পরিকল্পনাকারী জসিমের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করে। ছিনতাইয়ে বাঁধা দেওয়ায় ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এতে ৩ থেকে ৫ জন জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এর সাথে জড়িত অন্যদেরও দ্রুতই গ্রেফতার করাা হবে বলে পুলিশ সুপার আশিকুর রহমান জানান।

ঝিনাইদহ প্রতিনিধি

০১ জুন, ২০২৩,  8:05 PM

news image
ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের মাঠে ইজিবাইকচালক শাখাওয়াত হোসেন হত্যা মামলায় মূল পরিকল্পনাকারী জসিম মিয়াকে বুধবার রাতে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 