ফরিদপুরে ব্রিজের মাটি ধসে ৩ শ্রমিকের মৃত্যু, আহত ৪

#
news image

ফরিদপুরের সদরপুরে ভাসানচর ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী এলাকার নির্মাণাধীন একটি ব্রিজের পাশের মাটি ধসে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় মাটি চাপা পড়ে আরো ৪ শ্রমিক আহত হয়েছেন।

আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(৩১ মে) বুধবার বেলা ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সদরপুর-কৃষ্টপুর বাইপাস সড়কের জমাদ্দার ডাঙ্গী এলাকায় একটি বড় ব্রিজ নির্মাণের কাজ চলছিল। ১০/১২ জন শ্রমিক নির্মাণাধীন ব্রিজের নিচে লোহার রড বাঁধাইয়ের কাজ করছিল। এ সময় হঠাৎ করেই ব্রিজের পাশের মাটির বিশাল একটি অংশ ধসে কর্মরত শ্রমিকদের কয়েক জনের ওপর পড়ে। এতে ৭/৮ শ্রমিক মাটির নিচে চাপা পড়ে। কয়েক শ্রমিক মাটির নিচ থেকে উঠে আসতে পারলেও তিনজন উঠে আসতে পারেনি। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত শ্রমিকেরা হলেন হৃদয়, জাভেদ খা ও জুলহাস মীর। তাদের দুজনের বাড়ি ফরিদপুরের সদর উপজেলায়। অন্যজনের বাড়ি বাগেরহাট জেলায়।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা মৃতদেহ গুলো উদ্ধার করে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় থানার ওসি।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, নির্মাণাধীন ব্রিজের কাজ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান বিশাল গর্ত করে ব্রিজের বেজ কাটে। ফলে ব্রিজের আশপাশের বাড়ি-ঘর ঝুঁকির মধ্যে ছিল। বিষয়টি ঠিকাদারকে জানালেও তারা কোন পদক্ষেপ নেননি। বর্তমানে একটি একতলা বাড়ি রয়েছে ঝুঁকির মধ্যে। যেকোনো সময় বাড়িটি ধসে যেতে পারে। দুর্ঘটনায় নিহতদের ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করে তদন্তের মাধ্যমে বিচার চেয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

এদিকে, তিনজন শ্রমিক নিহতের ঘটনায় উপজেলা প্রশাসনের তরফ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সঙ্গে নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে লাশ দাফনের জন্য নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।

সদরপুর-কৃষ্টপুর বাইপাস সড়কের জমাদ্দার ডাঙ্গী এলাকায় এলজিইডির অর্থায়নে ৪ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণের দায়িত্ব পান মেসার্স আসিফ ইকবাল কনস্ট্রাকশন

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর)

৩১ মে, ২০২৩,  10:44 PM