শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বেনাপোল চেকপোস্টে  যাত্রীর পেটের ভেতর থেকে মিলল সোনার বিস্কুট 

#
news image

সোমবার (২৯ মে) সকাল ৯টার দিকে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন হতে ০৩ বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর পায়ু পথ হতে ২০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বেনাপোল কাষ্টমস গোয়েন্দা শাখার কর্মকর্তারা।যার ওজন ২ কেজি ৩ শ ২০ গ্রাম।আনুমানিক বাজার মুল্য ১ কোটি ৭৪ লাখ।

বেনাপোল কাষ্টমস গোয়েন্দা কর্মকর্তা জানান, সোমবার সকালে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ০৩ বাংলাদেশী পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে প্রবেশ করে। ইমিগ্রেশন অভ্যন্তরে তাদের চলাফেরা এবং গতিবিধি সন্দেহজনক দেখা দিলে সেখানে ডিউটিরত কাষ্টমস গোয়েন্দা শাখার কর্মকর্তারা ঐ তিন পাসপোর্ট যাত্রীকে তল্লাশী করার জন্য ইমিগ্রেশনে অবস্থিত কাষ্টমস তল্লাশী কেন্দ্রে তাদেরকে নিয়ে যায়।

বেনাপোল কাষ্টমস গোয়েন্দা শাখার অফিসার আব্দুর রহিম(কাস্টমস গোয়েন্দা) তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। তল্লাশী পরিচালনা করার সময় সেখানে উপস্থিত ছিলেন শুল্ক গোয়েন্দা মো: সোলায়মান, রাশেদুল, জাহাঙ্গীর ও আব্দুল হাদি। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক মেডিসিন সেবন করিয়ে ঐ ০৩ বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর পায়ু পথ হতে ২০পিস স্বর্ণের বার উদ্ধার করে তাদেরকে গ্রেফতার দেখানো হয়।

আসামী ০৩ বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা হলেন, রনি আহম্মেদ (৪৪) পিং-আমজেদ মোল্লা, গ্রাম:-লোহাচুড়া, থানা: মুকসুদপুর, গোপালগঞ্জ (পাসপোর্ট নং:-ইবি০০৭৪৭৭৮, মোঃ হাবিব(৩৭) পিং-মোশারফমিয়া, গ্রাম: বানেশ্বরদী, থানা: নগরকান্দা, ফরিদপুর (পাসপোর্ট নং-এ০১৩২৫৮২১ ও মহিউদ্দিন (৩৬) পিং- মোঃ শহিদ মোল্লা,গ্রাম:- লোহাচুড়া, থানা:-মুকসুদপুর ,গোপালগঞ্জ (পাসপোর্ট নং-বি০০৮৩৩৫৭২।

আসামী ০৩ বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে তাদেরকে স্বর্ণ পাচার মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।

তামিম হোসেন সবুজ, বেনাপোল(যশোর)

২৯ মে, ২০২৩,  10:17 PM