সাভারে ডিবির অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক - ২

#
news image

সাভারে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ সাভার সদর ইউনিয়নের ছাত্রলীগ কর্মী ইসরাফিল অপুকে (৩০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা ‍পুলিশ। একই সাথে গ্রেপ্তার হয়েছে তার কথিত স্ত্রী লিজা আক্তার। তাদের উভয়ের কাছ থেকে মোট ২ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম। এর আগে বুধবার গভীররাতে সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ইসরাফিল অপু সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ও ইউনিয়ন ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি সোহেল রানার অনুসারী। সে ভোলা জেলার সদর উপজেলার মাঝিরহাট গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১কেজি গাঁজা ও ১২০ পিস ইয়াবা।

অপরজন তার মাদক ব্যবসার সহযোগী ও কথিত স্ত্রী লিজা আক্তার (২৬)। তিনি বি-বাড়ীয়া জেলার কসবা থানার ফুল মিয়া ওরফে আলমগীর কবিরের মেয়ে। তার কাছ থেকে ১ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইসরাফিলের বিরুদ্ধে এর আগেও মাদক চাঁদাবাজিসহ ৩টি মামলা ও লিজার বিরুদ্ধে রয়েছে ৪টি মামলা।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। গত ৬ মার্চ রাতে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হওয়ার পর জামিনে এসে আবারও মাদক ব্যবসা চালিয়ে আসছিল ইসরাফিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মাদক ব্যবসায়ী ইসরাফিল ও তার মাদক কারবারের সহযোগী লিজাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মোট ২ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্শিরা হাবিব খান এর নির্দেশ ও সার্বিক তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সকলকে তথ্য দিয়ে সহযোগিতারও আহ্বান জানান তিনি।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে সাভার মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানান ঢাকা জেলা উত্তর ডিবির এস আই মো. আমিনুল ইসলাম।

এস এম মনিরুল ইসলাম, সাভার

২৫ মে, ২০২৩,  3:53 PM