শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

প্রেস কাউন্সিলের অনুমতি ছাড়া সাংবাদিকদের গ্রেফতার না করার দাবি

#
news image

বাংলাদেশ প্রেস কাউন্সিলের অনুমতি ছাড়া সাংবাদিকদের গ্রেফতার না করার দাবি জানিয়েছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। এবং সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ অথবা কমপক্ষে সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা সনদ থাকতে হবে এমন নীতিমালা প্রণয়নের মন্তব্য করেন তিনি। 

বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায়  সুনামগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকদের নিয়ে সেমিনার ও মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে তিনি বলেন, এ আইনে সাংবাদিকরা বেশী গ্রেফতার হচ্ছেন। তবে এ আইনটি মানিনা এসব বলাও আইনত ঠিক না। আমরা এটা বলতে পারি এ আইনের সংস্কার জরুরী।

দেশে অনলাইনের নামে ত্রাস সৃষ্টি হচ্ছে। এটি বন্ধ করতে হবে। এ জন্য দেশে সাংবাদিকদের ডাটাবেজ তৈরী করছি আমরা। ডাটাবেজ শেষ হলেই কে মুলধারার সাংবাদিক, কে হলুদ সাংবাদিক তা সহজে পরিস্কার হয়ে যাবে। তিনি আরও বলেন  প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়াতে হবে। কারও বিরুদ্ধে অসত্য সংবাদ পরিবেশন করে মানহানি করলে প্রেস কাউন্সিল রড় জোড় ঐ সাংবাদিককে  তিরস্কার করার বিধান রয়েছে। আদালতে জেল জরিমানার বিধান আছে।

জেল জরিমানার বিধান রেখে প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়ানোর জন্য সরকারের নিকট আহবান জানান তিনি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  আব্দুল্লাহ বিন রশীদের সভাপতিত্বে ও প্রেসকাউন্সিলের সুপারিনটেনড্যান্ট মোঃ সাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ মাসুদ খান, জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তার প্রমুখ।

অরুন চক্রবর্তী, সুনামগঞ্জ 

১৬ মে, ২০২৩,  2:43 PM