শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

দৌলতপুরের নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন

#
news image

কুষ্টিয়ার দৌলতপুরের হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর, পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তাকর্মীর ৩ টি পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সংক্ষুদ্ধ চাকুরী  প্রার্থীরা।

রোববার (১৪ মে) বেলা ১১ টায় কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ বাজারে পাতানো নিয়োগ ও ঘুষ বানিজ্য বন্ধ ও নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার  দাবিতে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন, চাকুরী প্রত্যাশী রাসেল, সমাজসেবী মোতাচ্ছিম বিল্লাহ , মোস্তফা কামাল (নাড়া) সহ স্থানীয়রা বক্তব্য রাখেন।

সংক্ষুদ্ধ চাকুরী প্রার্থীরা জানান, সম্প্রতি হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব সহকারী, পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তাকর্মীর  ৩ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবং বিজ্ঞপ্তি অনুসারে গত শনিবার (১৩ মে) মিরপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিয়োগ পরীক্ষার আগেই পাতানো নিয়োগ হচ্ছে বলে প্রার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। সংক্ষুদ্ধ চাকুরী প্রার্থী রাসেল জানান, আমরা পরীক্ষার আগেই জানতে পারিযে, কম্পিউটার ল্যাব অপারেটর হিসাবে মোঃ জুবায়ের রহমান ফয়সাল, নিরাপর্ত্তাকর্মী পদে রকিবুল ইসলাম কে এবং পরিচ্ছন্ন কর্মী হিসাবে রেখা খাতুন কে নিয়োগ দেওয়া হবে।

রাসেল আরো জানান, তিন প্রার্থীর একজন সভাপতির আত্মীয়, একজন প্রধান শিক্ষকের আত্মীয় ও একজন এমপি সাহেবের ড্রাইভারের স্ত্রী। পরবর্তীতে নিয়োগ পরীক্ষা শেষে নিয়োগ বোর্ডও  এই তিনজন কে নিয়োগ প্রদান করার জন্য সুপারিশ করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সর্দার আবু সালেক জানান, নিয়োগ পরীক্ষার ফলাফল অনুসারে নিয়োগ প্রদানের সুপারিশ করা হয়েছে। নিয়োগ পরীক্ষায় কোন অসংগতি ছিলনা বলে তিনি জানিয়েছেন।

হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করীম পাতানো নিয়োগের বিষয়টি অস্বীকার করে বলেন, আমার নিকটজন কে একটু সহায়তা করতেই পারি।

মোঃ জিয়াউর রহমান, কুষ্টিয়া

১৪ মে, ২০২৩,  9:55 PM