শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ঢাকাগামী হানিফ পরিবহনের নৈশকোচ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার

#
news image

পঞ্চগড়ের তেঁতুলিয়া থেক ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের একটি নৈশকোচ থেকে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সুপারভাইজার পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের যাত্রীবাহী ওই বাসটি থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ভজনপুর বাজার এলাকার মহাসড়কে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি নৈশ্যকোচে তল্লাশি চালানো হয়র সময় বাসটিতে একটি কাপড়ের ব্যাগ পাওয়া যায়। ঐ ব্যাগ থেকে ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। একই সময় ওই ব্যাগে লুঙ্গি, প্যান্ট ও শার্টসহ পরিবহনটির সুপারভাইজারের ইউনিফর্মও পাওয়া যায়।

পরে পরিবহনের চালক ও সুপারভাইজারকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ব্যাগটি তেঁতুলিয়ার কানকাটা এলাকার ইউসুফ আলীর ছেলে মোশারফ মানিকের (৪২)। তিনি হানিফ পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত। বৃহস্পতিবার মানিক ছুটিতে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। 

জেলা সংবাদদাতা

১২ মে, ২০২৩,  7:47 PM