কাশিয়ানীতে ১শ'ফিট রাস্তা ষাট ফিটে বিল , দূর্নীতিতে ইউপি সদস্য
এম এ জামান কাশিয়ানী (গোপালগঞ্জ)
১১ মে, ২০২৩, 7:31 PM

গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নে এমনি একটি ইটের সোলিং রাস্তা নির্মীত হয়েছে
রাতইল ইউনিয়নের ৮ ওয়ার্ডের তারাইল মাঝি পাড়ার প্রধান সড়ক হতে দিলিপের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারে এই দুর্নীতির চিত্র ফুটে উঠেছে।
সরেজমিন ও তথ্য সূত্রে জানা যায় ২০২২/২৩অর্থ বছরে গ্রামের অবকাঠামো উন্নয়ন ও সংস্কার প্রকল্প বাস্তবায়নে এই রাস্তাটির মাটি ভরাট পাইলিং ও ইটের সোলিং বাবদ ১লক্ষ ১০হাজার টাকা বরাদ্দ হয়।
কিন্তু ওয়ার্ডের মেম্বার রেজাউল করিম রিজু,এই ১শ ফিট দৈর্ঘ্যের রাস্তাটি মাটি ভরাট ও পাইলিং না করে শুধু ৬০ফিট রাস্তা ইটের সোলিং করে দেন।
নাম না বলার শর্তে জনৈক ব্যক্তি বলেন, স্বজন প্রীতি ও উৎকোচের বিনিময়ে প্রয়োজনীয় পাশের রাধা কৃষ্ণ মন্দিরের রাস্তা না করে তিনি এটি করেছেন। তুলে নিয়েছেন সমুদয় টাকা।
নামযোজ্ঞো মন্দিরের জনৈক বলেন, আমরা অসহায়, ক্ষমতা ও উপরে কোন লোকবল নেই, নিজের নাম বলতে ও ভয় পাই। এই মন্দিরে ওড়াকান্দি মেলার ৩দিন ব্যাপি এবং আরো ৪দিন এখানে নামযোজ্ঞো অনুষ্ঠান হয়। এ সময় ধর্মভীরু হাজার হাজার মানুষের সমাগম ঘটে।একটু বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে ভোগান্তি চরমে পৌঁছে যায়।তাই আমাদের দাবি ছিল এই প্রয়োজনীয় রাস্তা টি নির্মাণ করা। কিন্তু বিধি বাম আমাদের রাস্তাটি হলোনা!
একটু ঘুরে দেখা যায় তারাইল বাজারের ঈদগাহ ময়দান। জানা যায় সেখানেও ঐ মেম্বার তৎকালীন চেয়ারম্যানের সময় রাস্তা নির্মাণে করেছেন সীমাহীন দুর্নীতি।
এ ব্যাপারে বর্তমান চেয়ারম্যান বলেন, বিষয়টি আমি তদারকি করে সত্যতা পেলে যথার্থ ব্যবস্থা নিবো।
কাশিয়ানী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরান মিয়া বলেন, দেখেছি মেম্বার রাস্তা টি নির্মাণে পাইলিং করেনি মাটি দিয়েছে সামান্য ।এ ব্যাপারে তাঁকে অফিসে ডাকা হচ্ছে।
মুঠোফোনে মেম্বার রেজাউল করিম রিজু বলেন, ওখানে ষাট ফিটের পর ঘর আছে,ঘর ভেঙে দিলে বাকিটুকু করে দিব,মাটি ভরাট,পাইলিং ও টাকা আত্মসাত প্রসঙ্গ এড়িয়ে জান তিনি। পাশে মন্দিরের রাস্তা না করে ব্যক্তিগত রাস্তা করা এবং স্বজন প্রীতি দিলিপের উঠান বাড়িও ইটের সোলিং এবং টাকা আত্মসাত করার কথা এড়িয়ে বলেন পরবর্তীতে মন্দিরের রাস্তা করে দেয়া হবে।