শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ঈদের জামাত নিয়ে সংঘর্ষে একজন নিহত ১, আহত ২০

#
news image

কিশোরগঞ্জের হোসেনপুরে পবিত্র ঈদুল ফিতরের জামাতকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের বীর কাটিহারী গ্রামের ঈদগাহে এ ঘটনা ঘটে। নিউজ বাংলা, জাগো নিউজ

নিহত নজরুল ইসলাম (৪৫) বীর কাটিহারী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, সকাল ৭টার দিকে বীর কাটিহারী ঈদগাহে আগে-পরে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে একই গোষ্ঠীর দুটি পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে সংঘর্ষ হয়।

সংঘর্ষের সময় প্রতিপক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও মারপিটে নজরুল ইসলামসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত নজরুলকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, গুরুতর আহত ৬০ বছর বয়সী আবু তাহের, ২০ বছরের জুহান ও ১৮ বছরের সাব্বির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আশঙ্কাজনক অবস্থায় ৫৫ বছরের আবুল হক ও ৩০ বছরের ফাইজুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন। পুলিশ নজরুল ইসলামের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে।

ওসি আরও জানান, এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।ঘটনার সময় উভয় পক্ষ পরস্পরের ঘরবাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

নাগরিক অনলাইন ডেস্ক

২২ এপ্রিল, ২০২৩,  3:33 PM