শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মহেশপুরে কলেজছাত্রী ধর্ষণের  ঘটনায় যুবক আটক

#
news image

ঝিনাইদহের মহেশপুরে কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চিত্র মোবাইলে ভিডিও ধারণ করে তাকে জিম্মি করে গত একবছর যাবৎ তার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্নসময় ধর্ষণের অভিযোগে ধর্ষক মনির হোসেনকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। ধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে। 

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানান, মহেশপুর উপজেলার নেপা গ্রামের কিশোরি ও পদ্মপুকুর শেখ হাসিনা সরকারি ডিগ্রী কলেজের প্রথমবর্ষের ছাত্রীকে পার্শ্ববর্তী সেজিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মনির হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে বেড়াতে নিয়ে যেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ধর্ষণের চিত্র মোবাইলেফোনে ধারণ করে তাকে জিম্মি করে গত একবছর যাবৎ তার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্নসময় ধর্ষণ করে আসছে। বিয়ের আশ্বাস দিয়ে মনির হোসেন পিছুটান দিলে মেয়েটির মা বাদি হয়ে গত ১৫ এপ্রিল মহেশপুর থানায় মামলা দায়ের করেন (মামলা নং-২৬(৪)২৩)।  

তদন্তের দায়িত্বপ্রাপ্ত সাব ইন্সপেক্টর আলিমুল ইসলাম প্রাথমিক তদন্ত করে সত্যতা পেলে মনির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন। মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, এ বিষয়ে মামলা হয়েছে, মনির হোসেনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

১৮ এপ্রিল, ২০২৩,  7:49 PM

news image
ধর্ষক মনির হোসেন।