শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

ভালুকায় প্রদর্শনীর ধান ক্ষেতে বিভিন্ন রোগ বালাই

#
news image

ভালুকায় সরকারি প্রণোদনার কৃষি প্রদর্শনীর আওতায় বোরো ধান ক্ষেতে পাতা ও গোড়া পচা রোগ দেখা দিয়েছে। উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের চানপুর গ্রামের কৃষক নজরুল ইসলামের ওই প্রদর্শনীর ক্ষেতে পাতা ও গোড়া পচা রোগ দেখা দিয়েছে।

সরেজমিন প্রদর্শনীর ক্ষেতে গেলে কৃষক নজরুল ইসলাম জানান, সরকারি প্রণোদনা হিসেবে এক বিঘা (৩৫ শতাংশ) জমির জন্য বোরো ব্রি-ধান ৮১ জাতের ৫ কেজি বীজ ধান, রোপণের জন্য ১০০০ টাকা ও বিভিন্ন জাতের সার প্রণোদনা হিসেবে উপজেলা কৃষি বিভাগ থেকে ২৫ জানুয়ারি তিনি ধানের চারা রোপণ করেন। গত কয়েক দিন হলো ধান গাছের পাতা মরে লাল হচ্ছে আর ধানের গোছায় পচন ধরে ধান গাছ মরে যাচ্ছে।

ফলে তিনি ৩০ মণ ধান ক্ষতির সম্মুখীন হবেন বলে জানান।

তিনি ক্ষোভের স্বরে আরও বলেন, একদিনের জন্যও কৃষি বিভাগের কোনো লোক তার ধান ক্ষেতের কাছে আসেননি। পাকা রাস্তার পাশে তার ধান ক্ষেতে কৃষি বিভাগের প্রদর্শনী সাইনবোর্ড লাগানো আছে। এ রাস্তা দিয়েই উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসা যাওয়া করেন।

কিন্তু ক্ষতিগ্রস্ত ধান ক্ষেতটি তিনি একবারও দেখেননি। এখন ধানের যে অবস্থা, তাতে এক রকম আশা ছেড়ে দিয়েছেন।

অপরদিকে চানপুর গ্রামের অনেকে জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা আশানুরূপ ফলন পাবেন না বলে জানান। অনেক কৃষকের অভিযোগ, নিম্ন মানের কীটনাশক কোম্পানি, ডিলার ও মাঠ পর্যায়ের কৃষি সংশ্লিষ্টদের যোগসাজশে বাজারে ভেজাল সার ও কীটনাশক সরবরাহ হচ্ছে।

যে কারণে আক্রান্ত ক্ষেতে বার বার কীটনাশক ছিটিয়েও আশানুরূপ ফল পাচ্ছেন না।

সোনাখালী গ্রামের কৃষক আলী হোসেন জানান, তিনি তার ব্লাস্ট আক্রান্ত ধান ক্ষেতে তিনবার ওষুধ ছিটিয়েছেন। এছাড়াও উপজলার বিভিন্ন গ্রামে কিছু কিছু ধান ক্ষেতে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে বলে জানিয়েছে তিনি।

উপজেলা সংবাদদাতা

০৪ এপ্রিল, ২০২৩,  2:19 PM