শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফরিদপুরে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

#
news image

ফরিদপুরে মাদক মামলায় দোষী সাব্যস্ত করে আবদুল কাদের মাতুব্বর (৬৩) ও আবদুল ওহাব বেপারী (৬৫) নামে দুই ব্যাক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সম্পর্কে তারা দুজন জামাই-শ্বশুর।

একই সাথে তাদেরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার টাকা অনাদায়ে তাদের আরও তিন মাস বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।

(২৮ মার্চ) মঙ্গলবার দুপুর ২ টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাতরশী গ্রামের বাসিন্দা আবদুল কাদের মাতুব্বর (৬৩) ও আবদুল ওহাব ব্যাপারী (৬৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১৯ জুন রাত সাড়ে ১১টার দিকে সদরপুরের সাতরশী গ্রামে ওহাব ব্যাপারীর বাড়িতে অভিযান চালিয়ে ১১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাদের দুজনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন সদরপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) সুব্রত গোলদার। একই বছরের ১৪ জুলাই এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোঃ ওহিদুজ্জামান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট সানোয়ার হোসেন বলেন, এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীভাবে প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজা দেওয়া হয়।

নিরঞ্জন মিত্র (নিরু) ফরিদপুর

২৯ মার্চ, ২০২৩,  7:40 PM