মহেশপুরে বোনের বিরুদ্ধে ভাইয়ের সংবাদ সম্মেলন 

#
news image

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রামে বোনের বিরুদ্ধে ভাইয়ের বসতভিটা দখল ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ১২টায় পুরন্দপুর ক্যাম্পপাড়ার মৃত নুরু দেওয়ানের ছেলে কামরুল দেওয়ান মহেশপুর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন।

তিনি বলেন, আমার বড় বোন ছকিনা খাতুন আমার ভিটে বাড়ি দখল নিতে দীর্ঘদিন ধরে পায়তারা চালাচ্ছে। আমি কাজে চলে গেলে সে আমার স্ত্রীকে বিনা কারণে মারধোর করে। গত ২৩ মার্চ আমার ঘরের ফ্রিজ,টিভি সহ প্রয়োজনীয় জিনিসপত্র বাইরে ফেলে দেয় এবং ভাংচুর করে। এ সময় আমার স্ত্রী মুন্নি খাতুন বাধা দিতে গেলে তাকে লোহার সাবল দিয়ে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। আমি খবর পেয়ে তাকে মহেশপুর হাসপাতালে ভর্তি করি। বর্তমানে আমার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। 

তিনি আরো বলেন, গত ৫বছর আগে আমার বোনের কাছ থেকে আমি এক লাখ টাকা নিই সম্প্রতি স্থানীয় লোকজনের সমঝোতায় স্ট্যাম্পে লেখালেখির মাধ্যমে ২লাখ ৭০হাজার টাকা পরিশোধ করি। কিন্তু আমার বোন আমার কাছে আরো ৫লাখ দাবি করে আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাক হয়রানি করছে। আমি বাড়ি না থাকলে আমার স্ত্রীকে আমার ভাই মিজান দেওয়ানের সহযোগিতা নিয়ে নানা ধরণের অত্যাচার করে। আমার বা আমার স্ত্রীকে কেউ সহযোগিতা করলে সে তাদেরকে নানাভাবে হয়রানি করে। আমার এ দুর্ধর্ষ বোনের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনে রহস্তক্ষেপ কামনা করছি। 

এ বিষয়ে অভিযুক্ত ছকিনা খাতুনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি দলিল মানি না আমার ৩ কাঠা জমি দিতে হবে। নাহলে আমি কামরুলকে এখানে বসবাস করতে দেবো না।

হোসাইন আহম্মেদ, মহেশপুর (ঝিনাইদহ)

২৮ মার্চ, ২০২৩,  3:11 PM