শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

পত্নীতলার দক্ষিণ আড়াইল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শিশু দিবসে উঠেনি জাতীয় পতাকা

#
news image

নওগাঁর পত্নীতলার দক্ষিণ আড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবসে জাতীয় পতাকা না উঠানো অভিযোগ উঠেছে।

জাতীয়  বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সরকারি বিধি মোতাবেক সারাদেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়িত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, বে-সরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলনের প্রজ্ঞাপন জারি করলেও নওগাঁর পত্নীতলার আমাইড় ইউনিয়নের দক্ষিণ আড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠেছে।

অভিযোগের সূত্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘড়িতে সকাল ১০ টা বাজে। জাতীয় পতাকা উত্তোলন তো দূরের কথা শিক্ষা প্রতিষ্ঠানের দরজা পর্যন্ত খোলা হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরে ছোট ছোট শিক্ষার্থীরা অপেক্ষার প্রহর গুনছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের দরজা  খোলার মতো কেউ নেই। ঘড়ির কাটায় যখন সময় ১০.১৪ মিনিট তখন গ্রামের স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের চাবি নিয়ে আসেন বিদ্যালয়ের দরজা খুলতে। তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে বলেন,  শিক্ষকদের আসতে দেরি হবে যার কারণে আমাকে চাবি দিয়ে গিয়েছে এবং বিদ্যালয়ে এসে পতাকা তুলতে বলেছে।

এবিষয়ে দক্ষিণ আড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হায়াত মো: মোজাহারুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে তা সম্পূর্ণভাবে মিথ্যা।

পত্নীতলা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মুখলেছুর রহমান বলেন, আমি আজ সকাল ১০ টার সময় এক সাংবাদিক এর মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি তাৎক্ষণিক ভাবে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করেছি। দক্ষিণ আড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল প্রকার অনুষ্ঠানিকতাই হয়েছে কিন্তু পরে।

জামিল আহম্মেদ  পত্নীতলা ( নওগাঁ )

১৭ মার্চ, ২০২৩,  9:10 PM