বসুন্দিয়ায় ক্রীড়ানুষ্ঠান চলাকালে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতঃ দেশীয় অস্ত্রসহ আটক ১
মোঃ মিজানুর রহমান, বসুন্দিয়া (যশোর)
১২ মার্চ, ২০২৩, 7:04 PM

যশোর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ মাঠে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান চলাকালে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে (১২ মার্চ) রবিবার সকাল সাড়ে ১১টার দিকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা চলমান রয়েছে। ঘটনার সময় পার্শ্ববর্তী বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্ৰামের আবু তালেব সর্দারের ছেলে নাজমুল ইসলাম ও তার দুই বন্ধু ক্রীড়া অনুষ্ঠান দেখতে আসেন। একপর্যায়ে আসামি সদর উপজেলার বসুন্দিয়া চোর খানপাড়ার মৃত সেলিম হোসেনের ছেলে ইমামুল ইসলাম নয়ন আকস্মিকভাবে নাজমুলকে ছুরিকাঘাত করে। এ সময় পাশে থাকা লোকজন ছুটে এলে নয়ন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সেখানে থাকা লোকজন রক্তাক্ত অবস্থায় নাজমুলকে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত নাজমুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।
এদিকে অনুষ্ঠান চলাকালে শিক্ষাঙ্গনে ছুরিকাঘাতের খবর পেয়ে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামানের নেতৃত্বে তাৎক্ষণিক একটি টিম বসুন্দিয়া চোর খানপাড়া এলাকা থেকে আসামি নয়নকে দেশীয় অস্ত্রসহ (২টি বার্মিজ চাকু এবং ১টি চাপাতি) আটক করেছেন।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস.আই কামরুজ্জামান জানান, আসামিকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।