শিরোনামঃ
ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান

মিশ্রফলের বাগান করে বছরে আয় প্রায় ৫-৭ লক্ষ টাকা আয় করেন শাহজাহান হাওলাদার 

#
news image

 পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় মিশ্র ফলের বাগান করে সফলতা পাচ্ছেন উদ্যমী কৃষকেরা। 

একই জমিতে বিভিন্ন ধরনের ফলের গাছ রোপন করে একই সাথে লাভবান হচ্ছেন তারা। বিশেষ করে পাহাড়ি এলাকার উঁচু, নিচু, সমতল এবং ঢালু জায়গায় আনারস, পেঁপে, বিভিন্ন প্রজাতির আম, লিচু, মালটা, কমলা ইত্যাদির মিশ্রভাবে বাগান করে বেশ লাভবান হচ্ছেন তারা। সরেজমিনে রাজস্থলী উপজেলার ইসলামপুর গ্রামের প্রবীণ কৃষক হাজ্বী শাহজাহান হাওলাদারের একটি মিশ্র বাগান পরিদর্শন করতে গিয়ে দেখা যায়, তিনি একইসাথে আনারস, লিচু এবং বিভিন্ন প্রজাতির আমের  (যেমন; আম্রপালি, বার্মিজ, হাড়ি ভাঙ্গা ইত্যাদি) বাগান করেছেন। 

তিনি বলেন, আম, লিচু বছরে একবার পেলেও আনারস সারা বছরই পাওয়া যায়। ফলে সারা বছরই কমবেশি আয় করতে পারেন তিনি। তিনি আরো বলেন, বছরে সবমিলিয়ে প্রায় ৫-৭ লক্ষ টাকা আয় করেন তিনি। প্রায় ৩ একর জায়গাজুড়ে তিনি এই বাগান গড়ে তোলেন। 

এই বাগান পর্যবেক্ষণ করে দেখা যায়, মিশ্র ভাবে ফলের বাগান করার ফলে বাগানের অভ্যন্তরে কোন জায়গাই অনুৎপাদিত থাকে না। সঠিক পরিকল্পনা মাফিক আগালে যে কেউই মিশ্র ফলের বাগান করে আর্থিকভাবে স্বাবলম্বী এবং লাভবান হতে পারেন।

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী, (রাঙ্গামাটি)

২৭ ফেব্রুয়ারি, ২০২৩,  6:22 PM