শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

দেশি ফলের চাহিদা বেড়েছে কুমিল্লায়

#
news image

জেলায় দেশি ফলের চাহিদা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন- বিদেশী ফল আগের চেয়ে আমদানি কম হওয়ায়দাম বেশি, তাই এখন দেশী ফলের কদর বেড়েছে। অন্যদিকে বাজারে দেশি ফলের পর্যাপ্ত সরবরাহ থাকায় ক্রেতার সংখ্যা বেড়েছে।
বাজারে দেশি ফলের মধ্যে রয়েছে- আমড়া, জাম্বুরা, পেঁপে, আনারস, পেয়ারা, কদবেল, বাতাবি লেবু, ও কলা। এ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক হারে বর্তমানে চাষ হচ্ছে ড্রাগন ফল ও সবুজ মাল্টা। এসব ফলের চাহিদাও বাড়ছে বাজারে।
জেলার রাজগঞ্জ, রাণীরবাজার, টমছমব্রিজ, বাদশা মিয়াবাজার  এলাকার ফলের দোকানগুলোতে দেখা যায় আনারস, আমড়া, পেঁপে, কলা, কদবেল, জাম্বুরা এসবও প্রচুর রয়েছে।
পেয়ারা প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা, আমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি, আনারস প্রতিটি ৫০ টাকা, পাকা পেঁপে ৬০ থেকে ৭০ টাকা কেজি, জাম্বুরা আকার ভেদে ৪০ থেকে ৫০ টাকা প্রতিটি বিক্রি হচ্ছে। ফলের দোকানের পাশাপাশি ভ্যান গাড়িতে করেও এসব দেশি ফল কুমিল্লার বিভিন্ন পাড়া-মহল্লাও বিক্রি হচ্ছে।
টমছমব্রিজ এলাকার ফল ব্যবসায়ী কামরুল ইসলাম বাসসকে জানান, বর্তমানে বাজারে দেশে উৎপাদিত নানা জাতের ফল রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য- আনারস, পেয়ারা, আমরা, কদবেল, ড্রাগন ফল ও সবুজ মাল্টা। বর্ষা মৌসুমে এমনিতেই বাতাবি লেবু ও আনারসের চাহিদা বেশি থাকে। তার ওপর ড্রাগন ফল ও সবুজ মাল্টা কিছুটা ফলের বাজার দখল নিয়েছে। আমদানি করা মাল্টার কেজি যেখানে ২২০ টাকা সেখানে দেশে উৎপাদিত সবুজ মাল্টা বিক্রি হচ্ছে ৯০ টাকায়। এ জন্য দেশি ফলের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে।

অনলাইন ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২২,  9:04 PM