শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

আইসিসির আচরণবিধি ভাঙায় শাস্তি পেলেন খালেদ

#
news image

পোর্ট এলিজাবেথে ৩৩২ রানে হারের মধ্য দিয়ে শেষ হয়েছে টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফর। শেষ টেস্টে আইসিসির আচরণবিধি ভাঙায় শাস্তি পেলেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। খালেদ আইসিসির আচরণবিধির ২.৯ অনুচ্ছেদ ভঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন।

লেভেল ১ ভাঙায় তার ডিসিপ্লিনারি রেকর্ডের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে, ২৪ মাসে এটাই তার প্রথম। টেস্টের দ্বিতীয় দিনে প্রোটিয়াদের প্রথম ইনিংসের ৯৫তম ওভারে খালেদের বল ডিফেন্স করে রান না নেওয়ার চেষ্টা করে দাঁড়িয়েছিলেন কাইল ভেরেইনে। তখন খালেদ বল ছুঁড়ে মারেন। ডানহাতের গ্লাভসে লাগে ভেরেইনের। এতে রেগে যান ভেরেইনে। এরপর ইয়াসির আলী এসে তাকে শান্ত করার চেষ্ট করেন।

এ বিষয়ে তখন মুমিনুল হকের সঙ্গেও কথা বলেন আম্পায়াররা। এরপর অনফিল্ড আম্পায়ার মারাইস এরাসমাস ও অ্যালাহুডিয়েন পালেকার, তৃতীয় আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক ও চতুর্থ আম্পায়ার বোনগানি জেলে অভিযোগ আনেন। আইসিসির দেওয়া এই শাস্তি মেনে নিয়েছেন খালেদ।

প্রখ/ সাদ্দাম

প্রভাতী স্পোর্টস ডেস্ক

১২ এপ্রিল, ২০২২,  7:40 AM