শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

 প্রথমবার হকির যুব বিশ্বকাপে বাংলাদেশ

#
news image

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনটি বাংলাদেশ হকির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন ইতিহাস গড়ে প্রথমবার কোনো হকি বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো বাংলাদেশের যুবারা। আগামী ২০২৫ সালের ডিসেম্বরে ভারতে হবে সেই বিশ্বকাপ।

ওমানের মাসকটে যুব এশিয়া কাপে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে বাংলাদেশ অনুর্ধ্ব-২১ দল যুব বিশ্বকাপ নিশ্চিত করেছে। ৩-১ স্কোরলাইন নিয়ে মধ্য বিরতিতে যায় দুই দল। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ আরো তিন গোল করলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ আরেকটি গোল করে। শেষ পর্যন্ত জয় ৭-২ গোলের। এতে করে এশিয়ার মধ্যে সেরা ছয়ে থাকা নিশ্চিত হয়ে যায়।

উল্লেখ্য, আগামী বছর ভারতে যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাত দল অংশগ্রহণ করবে। যেখানে সরাসরি খেলবে ভারত। আর বাকি ছয় দেশে চলমান জুনিয়র এশিয়া কাপ থেকে খেলার সুযোগ পাবে।

নাগরিক স্পোর্টস ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০২৪,  11:14 PM