শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

বানভাসিদের সহযোগিতা প্রসঙ্গে সম্প্রীতির বাংলাদেশ প্রমাণের সময় এটা : আজহারী

#
news image

আকস্মিক বন্যায় ৬ জেলায় মোট ১ লাখ ৮৯ হাজার ৬৬৩টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশের জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) নিজের ভেরিয়ায়েড ফেসবুক পেইজে এই আহ্বান জানান তিনি।  তিনি বলেন, উপকূলীয় এলাকায় একটানা ভারী বৃষ্টিপাত এবং ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ দেশের বেশ কিছু অঞ্চল। বন্যাকবলিত এসব এলাকায় সরকারি-বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি দেশের আপামর তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান রইলো।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিন। মানুষের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করুন। আসুন বরাবরের মতো আমরা সবাই মিলে বানভাসি মানুষের পাশে দাঁড়াই। তিনি বলেন, সম্প্রীতির এই বাংলাদেশে বিপদে-আপদে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান সেটা যে আমরা দেখিনা; তা আরো একবার জানান দেওয়ার সময় এটা। সর্বশেষ তিনি দুর্গতের প্রতি আন্তরিকতা দেখানোর আহ্বান জানিয়ে বলেন, সকলের নিজ নিজ অবস্থান থেকে আন্তরিক সহযোগিতা ও দুআ অব্যাহত রাখুন। বানভাসি মানুষদের উপর রহম করো, হে রহমান!

নাগরিক প্রতিবেদন

২২ আগস্ট, ২০২৪,  12:45 PM