যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া!
নাগরিক সংবাদ অনলাইন
১৩ মার্চ, ২০২৬, 10:51 PM

এই যুদ্ধের কোনো নির্দিষ্ট ফ্রন্টলাইন নেই। ট্যাংক বা ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাডার সংকেত, স্যাটেলাইট তথ্য এবং অবস্থানের সূক্ষ্ম স্থানাঙ্ক। উপসাগরীয় অঞ্চলের এই যুদ্ধ মূলত ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এখানে উভয় পক্ষেরই একমাত্র লক্ষ্য প্রতিপক্ষকে অন্ধ করে দেওয়া। সূত্র: এশিয়া-পোস্ট
সম্প্রতি ওয়াশিংটন পোস্ট এক খবরে জানিয়েছে, ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া। এসব তথ্যের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থান করা মার্কিন যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের অবস্থানও। এই তথ্য শুধু একটি কৌশলগত জোটেরই ইঙ্গিত দিচ্ছে না, বরং নতুন ধরনের যুদ্ধের ছবিও সামনে নিয়ে আসছে।
খবরে এসেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই গোয়েন্দা তথ্য দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু এই অস্বীকার করার ফলে বাস্তবতার কোনো পরিবর্তন হয়নি।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়া এরই মধ্যে ইরানি ড্রোন ও গোলাবারুদ ব্যবহার করেছে। আবার যুক্তরাষ্ট্রও ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিয়েছে, যা দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে তারা। এই প্রেক্ষাপটে মস্কোর হিসাব বোঝা কঠিন নয়। বর্তমান সময়ে গোয়েন্দা তথ্য এক ধরনের শক্তিশালী মুদ্রার মতো। যার কাছে আছে, সে তা ব্যবহার করবেই।
সাবেক সিআইএ কর্মকর্তা ব্রুস রিডেল একবার বলেছিলেন, ‘আধুনিক যুদ্ধে অনেক সময় গুলির চেয়ে লক্ষ্যবস্তুর স্থানাঙ্ক বেশি গুরুত্বপূর্ণ। শত্রুর অবস্থান যে জানে, সেই এগিয়ে থাকে।’
রাশিয়ার সহায়তায় ইরান এখন মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনা ও সম্পদের অবস্থান আরও নির্ভুলভাবে শনাক্ত করতে পারছে। কারণ ইরানের নিজস্ব নজরদারি স্যাটেলাইট খুবই সীমিত, যা সমুদ্রে দ্রুত চলাচল করা নৌবাহিনীর লক্ষ্য অনুসরণ করার জন্য যথেষ্ট নয়।
রাশিয়ার উন্নত স্যাটেলাইট ব্যবস্থার মধ্যে উল্লেখযোগ্য ক্যানোপুস ভি। ইরানের হাতে যাওয়ার পর এটি পরিচিত হয় ‘খাইয়াম’ নামে। এই স্যাটেলাইট সার্বক্ষণিক অপটিক্যাল ও রাডারভিত্তিক ছবি সরবরাহ করতে পারে।
পেন্টাগনের কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক কয়েকটি ইরানি হামলায় এমন স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে, কোনো প্রকাশ্য মানচিত্রে যেগুলোর স্থানাঙ্ক নেই। ফলে ধারণা করা হচ্ছে, এসব হামলার পেছনে উন্নত গোয়েন্দা তথ্যের ভূমিকা রয়েছে।
ইরান যুদ্ধে চীনের ভূমিকা তুলনামূলক নীরব হলেও গুরুত্বপূর্ণ। বেইজিং বহু বছর ধরে ইরানের ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা উন্নত করতে সহায়তা করেছে। দেশটিকে তারা উন্নত রাডার ব্যবস্থা সরবরাহ করেছে এবং ইরানের সামরিক ন্যাভিগেশনকে মার্কিন জিপিএস থেকে সরিয়ে চীনের বেইদৌ সিস্টেমে আংশিকভাবে যুক্ত করতে সহায়তা করেছে। এমনকি ইরানকে নিজেদের স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে গোয়েন্দা তথ্য পাওয়া ও মানচিত্র তৈরিতেও সহায়তা করেছে চীন।
ইসরায়েলি বিমানবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল অ্যামোস ইয়ালদিন বলেছেন, ‘আধুনিক বিমানযুদ্ধে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। লক্ষ্য শনাক্ত ও আঘাত হানার সময় যদি কয়েক মিনিটও কমানো যায়, তাহলে যুদ্ধের ভারসাম্য বদলে যেতে পারে।’
ইরানকে দেওয়া চীনের ওয়াইএলসি-এইট বি অ্যান্টি স্টেলথ রাডার কম ফ্রিকোয়েন্সির তরঙ্গ ব্যবহার করে। এ ধরনের রাডার স্টেলথ বিমানের উপস্থিতি শনাক্ত করতে তুলনামূলকভাবে বেশি কার্যকর। ফলে বি–২১ রেইডার বা এফ–৩৫সি লাইটনিং টু-এর মতো স্টেলথ বিমানও কিছু ক্ষেত্রে নজরদারির আওতায় চলে আসতে পরে।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের তৈরি সি–এম ৩০২ অ্যান্টি শিপ মিসাইল কেনার প্রক্রিয়ার মধ্যে রয়েছে ইরান। এটি আসলে চীনের ওয়াই-জে ১২ অ্যান্টি শিপ মিসাইলে রপ্তানি সংস্করণ। এই ক্ষেপণাস্ত্র প্রায় ম্যাক-৩ গতিতে উড়তে পারে এবং সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে জাহাজে আঘাত হানতে পারে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও পাল্টা নজরদারি চালাচ্ছে। মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা দল ইরানের নেতৃত্বের গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং আইআরজিসির কমান্ড কাঠামো বিশ্লেষণ করছে। তাদের সফল নজরদারির কারণেই যুদ্ধের প্রথম পর্যায়ে চালানো অপারেশ রোরিং লায়ন ও অপারেশন এপিব ফিউরি অভিযানে ইরানের বেশ কিছু রাডার স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
ইসরায়েলি বিমানবাহিনীর সাবেক কমান্ডার এইতান বেন ইলিয়াহু বলেন, ‘একটি রাডার ধ্বংস করা মানে শুধু একটি যন্ত্র নষ্ট করা নয়, বরং শত্রুর চোখ অন্ধ করে দেওয়া।’
এদিকে আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি দাবি করেছেন, ইরানও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি উন্নত রাডার ব্যবস্থা ধ্বংস করেছে।
উপসাগরীয় অঞ্চলে সংঘাতের ক্ষেত্রে প্রযুক্তিগত দিক থেকে দীর্ঘদিন ধরেই দাপট ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। সেই প্রাধান্য এখনো হারিয়ে যায়নি, তবে এবার যুদ্ধের পর তা কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। চীনের প্রযুক্তি ও রাশিয়ার গোয়েন্দা সহযোগিতার কারণে ইরান এখন যুদ্ধক্ষেত্রে আগের চেয়ে বেশি ধ্বংসাত্মক হয়ে উঠেছে।
আধুনিক যুদ্ধে সংকেত ও তথ্যই বড় অস্ত্র হয়ে উঠেছে। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্র জোট ইরাকের রাডার নেটওয়ার্ক জ্যাম করে দিয়েছিল। ফলে মার্কিন বিমান প্রায় অবাধে ইরাকে হামলা চালাতে পেরেছিল। গত তিন দশক ধরে সেই যুদ্ধ বিশ্লেষণ করছে ইরান। ওই যুদ্ধে ইরাকের ভুল থেকে তারা শিখেছে, আকাশপথে দুর্বল বাহিনী কীভাবে যুদ্ধে পরাজিত হয়। রুশ স্যাটেলাইট তথ্য ও চীনের আধুনিক প্রযুক্তির ব্যবহার সেই শিক্ষারই ফল। তেহরানের লক্ষ্য খুবই পরিষ্কার, তারা বাগদাদ হতে চায় না।
এই সংঘাতের পেছনে বড় কৌশলগত হিসাবও রয়েছে। চীন আদর্শগত কারণে ইরানকে অস্ত্র সরবরাহ করছে না, বরং তারা ইরানের যুদ্ধক্ষেত্রকে একটি পরীক্ষাগার হিসেবে দেখছে। ইরান যখন কোনো বিমানবাহী রণতরীর ওপর সিএম ৩০২ ক্ষেপণাস্ত্র ছোড়ে, তখন সেটার প্রভাব কেমন হয়, তা দেখেই নিজেদের সামরিক পরিকল্পনা সাজায় চীন। বিশেষ করে সম্ভাব্য তাইওয়ান সংকটের প্রেক্ষাপটে এই অভিজ্ঞতা কাজে লাগবে বলেই ধারণা তাদের।
অন্যদিকে রাশিয়ার জন্য এটি পশ্চিমা নিষেধাজ্ঞা ও ইউক্রেন যুদ্ধে পশ্চিমা সহায়তার সূক্ষ্ম প্রতিশোধ। এছাড়া উপসাগরে যুক্তরাষ্ট্রকে ব্যস্ত রাখা মস্কোর জন্য ইউক্রেনে কৌশলগত সুবিধা তৈরি করতে পারে।
উপসাগরীয় অঞ্চল দ্রুত এমন এক যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে, যেখানে প্রচলিত সামরিক শক্তির পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখানে শুধু সেনা মোতায়েন দিয়ে নয়, বরং জোট গঠিত হচ্ছে গোয়েন্দা তথ্য ও স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে। রাশিয়া ও চীন সরাসরি সৈন্য পাঠাচ্ছে না, তারা ইরানকে যুদ্ধক্ষেত্র দেখতে সাহায্য করছে। আর এতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো সামরিক শক্তিশালী পক্ষের সঙ্গে টেক্কা দিতে পারছে ইরান।
লেখক: জসিম আল আজ্জাভি, আলজাজিরার সাংবাদিক ও বিশ্লেষক, আলজাজিরার মতামত বিভাগ থেকে অনূদিত করেছে এশিয়া-পোস্ট.কম