শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ৬ জনকে কারন দর্শানোর নোটিশ

#
news image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৬ জনকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে আদালত। ৭ মে মঙ্গলবার উপজেলার টিয়াখালী ইউনিয়নের মহাসড়ক সংলগ্ন মাছের আড়তে অস্থায়ী নিষেধাজ্ঞা ও নোটিশ দিয়েছেন পটুয়াখালীর ১ম যুগ্ম জেলা জজ আদালত। গত ২২ এপ্রিল খাস জমি দেখিয়ে ওই আড়তের মাটি ভাড়ার টাকা রাজস্ব খাতে জমা দেয়ার জন্য কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার নির্দেশ প্রদান করেন। এ বিষয় জমির মালিক আবদুস সোবাহান বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়,ওই জমির মালিক আবদুস সোবাহানের কাছ থেকে ইজারা নিয়ে স্থানীয় এক ব্যক্তি মাছের আড়ৎটি পরিচালনা করে আসছে। সে ব্যবসায়ীদের নিকট থেকে মাটি ভাড়া আদায় করতো। কিন্তু গত ২২ এপ্রিল থেকে ওই মাটি ভাড়ার টাকা রাজস্ব খাতে জমা দেয়ার জন্য কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার নির্দেশ প্রদান করেন। এতে জমির মালিক আবদুস সোবাহান বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরকে বিবাদী করে মামলা করলে আদালত নিষেধজ্ঞাসহ পনের দিনের মধ্যে কারন দর্শানোর নোটিশ প্রদান করেন।

এবিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, আদালতের নোটিশ এখনোও হাতে পাইনি, পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

এস কে রঞ্জন, কলাপাড়া, পটুয়াখালী

০৮ মে, ২০২৪,  4:36 PM