শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ প্রতিষ্ঠানকে ২৫,০০০ টাকা জরিমানা

#
news image

রাজশাহীর দুর্গাপুরে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার বাজারের বিভিন্ন দোকানে মেয়াদবিহীন পণ্য বিক্রি, মূল্য তালিকার চাট থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে  মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র এবং জেলা ( বিএসটিআই) এর কর্মকর্তা (সিএম) এ. এফ. এম. হাসিবুল হাসান। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর (৫৩) ধারায় আসাদুজ্জামান কসমেটিক্সকে ৫ হাজার এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন-২০১৮ অনুযায়ী নিশাদ গিফ্ট কর্নারকে ১০ হাজার ও মের্সাস আরিফ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র জানান, বিএসটিআই আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনায় বিএসটিআই এর প্রতিনিধি, থানা পুলিশ ও স্থানীয় লোকজন সহযোগিতা করেছেন। এ ধারা অব্যাহত থাকবে।

এম. শাহাবুদ্দিন, দুর্গাপুর, রাজশাহী

০৫ ফেব্রুয়ারি, ২০২৪,  3:14 PM