শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

বিএনপির কালোপতাকা মিছিলে ঝিনাইদহ পুলিশের বাঁধা

#
news image

ঝিনাইদহে পুলিশের বাঁধায় পন্ড হয়েছে বিএনপির কালোপতাকা মিছিল। কেন্দ্র কর্মসূচীর অংশ হিসেবে সকালে ঝিনাইদহ জেলা কার্যালয় চত্বরে বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিয়ে কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেয়। পুলিশের বাঁধায় মিছিল করতে না পেরে সেখানেই সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা। ওইসময় বিএনপির খুলনা বিভাগীয় সহকারি সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ এডভোকেট, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদ জানিয়ে বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলের দাবী জানান। 

দেলোয়ার কবীর, ঝিনাইদহ

৩০ জানুয়ারি, ২০২৪,  5:19 PM

news image
মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা কার্যালয় চত্বরে বিভিন্ন উপজেলা থেকে আসা দলীয় নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাঁধায় তা ব্যর্থ হয়ে যায়।  