শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ঝিনাইদহে দুই থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশনা ইসির

#
news image

নির্লিপ্ততা ও দায়িত্বে অবহেলা প্রমানিত হওয়ায় ঝিনাইদহ জেলার দুই থানার ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

শনিবার (২৩ ডিসেম্বর) ইসির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। 

প্রত্যাহারকৃত ওসিরা হলেন- জেলার শৈলকূপা থানার ওসি ঠাকুর দাস মন্ডল ও হরিণাকুন্ডু থানার ওসি মাহবুবুর রহমান মিনে। 

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, রিটার্নিং কর্মকর্তা (ডিসি) ও পুলিশ সুপারের প্রতিবেদনের আলোকে সংশ্লিষ্ট থানার ওসিদের নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দুই থানার ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। 

তিনি আরও বলেন, দুই থানার ওসিকে প্রত্যাহার করে তাদের জায়গায় উপযুক্ত কর্মকর্তাদের পদায়ন করার জন্য শনিবারই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে চিঠি দিয়েছে ইসি। 

উল্লেখ্য, গত একমাস আগে হরিণাকুন্ডু থানায় ওসি মাহবুব ও দুই মাস আগে শৈলকুপা থানায় ঠাকুর দাস মন্ডল ওসি হিসেবে যোগদান করেন।

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

২৩ ডিসেম্বর, ২০২৩,  8:59 PM