শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

কেরানীগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

#
news image

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কাইটাইল এলাকার চারতলা একটি ভবনে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার সকাল ৯টা দিকে এ ঘটনা ঘটে। 

গুরুতর অবস্থায় দগ্ধদের মধ্যে চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।   

দগ্ধরা হলেন উমা চক্রবর্তী (৭৫), তাঁর মেয়ে বীনা রানী (৫০), দেবা চক্রবর্তী (৩৫), নাতি পিনাট চক্রবর্তী (১৪) ও লিপি চক্রবর্তী (২৬)।

উমা চক্রবর্তীর ছেলে সঞ্জয় চক্রবর্তী জানান, আজ সকালে রান্নাঘরে গ্যাসের চুলা ধরানোর সময় এই বিস্ফোরণ ঘটে। এ সময় ঘরে থাকা সবাই দগ্ধ হয়েছেন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে দগ্ধ অবস্থায় চারজনকে আনা হয়েছে।

তাঁদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। দগ্ধদের মধ্যে বীনা রানীর শরীরের ৮৫ শতাংশ, উমার ৯৫, পিনাটের ২৪ ও দেবা চক্রবর্তীর ১৭ শতাংশ দগ্ধ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৩,  2:27 PM