শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

সবাই ফেল তিন কলেজকে শোকজ

#
news image

এইচএসসি ও সমমান পরীক্ষায় ২৭৯ কলেজের মধ্যে শতভাগ পাস করেছে এমন কলেজের সংখ্যা ১২টি। এরমধ্যে তিনটি কলেজ রয়েছে যেখানে একজন শিক্ষার্থীও পাস করেনি। সেই তিন কলেজ কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চেয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড।

সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। গত বৃহস্পতিবার শতভাগ ফেল করা নগরের চান্দগাঁওয়ের ন্যাশনাল পাবলিক কলেজ, খাগড়াছড়ির মহালছড়ি বৌদ্ধ শিশুঘর স্কুল অ্যান্ড কলেজ ও মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রধানের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেন শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক।

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় এসব কলেজে শতভাগ শিক্ষার্থী অনুত্তীর্ণ হওয়ায় কেন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না- তার ব্যাখ্যা পত্র জারির সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে পাঠাতে হবে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক বলেন, শতভাগ ফেল করা তিন কলেজ প্রধানের কাছে কেন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে তাদেরকে জবাব দিতে বলা হয়েছে।

নাগরিক ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২৩,  8:37 PM