শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

আগারগাঁওয়ে ক্যামিক্যালের ড্রাম কাটতে গিয়ে দগ্ধ ৪ শ্রমিক

#
news image

রাজধানীর আগারগাঁওয়ে খালি ক্যামিক্যালের ড্রাম কাটতে গিয়ে আগুনে দগ্ধ হয়েছেন চার শ্রমিক। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- রবিন (১৯), রফিকুল ইসলাম (২৪), স্বরলাল দাস (৪৫) ও মোজাফ্ফর (২৬)। আজ সোমবার সকাল ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে।

উদ্ধারকারী শ্রমিকদের সর্দার শফিকুল ইসলাম জানান, তালতলা বাজারের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময়ে ক্যামিক্যালের একটি খালি ড্রাম পানি রাখার জন্য আনা হয়েছিল। শ্রমিকরা ঐ ড্রামের মুখ কাঁটার সময় সেটি বিষ্ফোরিত হয়। এতে আগুন লেগে তারা দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ এ- প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে আনা হয়েছে।

তিনি আরো বলেন, ভবনটির বেজমেন্টে এর কাজ চলছিল। শ্রমিকরা ঐ নির্মাণাধীন ভবনের পাশেই থাকতো। 

বার্ণ ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক মো: তরিকুল ইসলাম জানান, ‘দগ্ধদের মধ্যে রবিনের ২২ শতাংশ, রফিকুল ইসলামের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে। বাকি দুইজন সরলাল দাস ও মোজাফফরের সামান্য দগ্ধ হয়েছে।

এদের মধ্যে দুইজনকে ভর্তি নেওয়া হয়েছে। বাকি দুইজন অবজারভেশনে রয়েছেন।’

নাগরিক ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৩,  5:29 PM