শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

অভয়নগরে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের রিফ্রেশার প্রশিক্ষণের উদ্বোধন

#
news image

যশোরের অভয়নগরের এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের ২ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ের ওপর প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে গতকাল বুধবার সকালে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অভয়নগর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি ও অত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, সরকার গ্রুপের চেয়ারম্যান ও নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ্ব আলমগীর সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ এফ এম ওয়াহিদুজ্জামান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সহ-সভাপতি ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। প্রশিক্ষণ ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ওয়েভ ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মো. জহির উদ্দিন। উক্ত প্রশিক্ষণে উপজেলা কমিটির ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।

মোঃ ইবাদৎ হোসেন, অভয়নগর (যশোর)

১২ জুলাই, ২০২৩,  9:02 PM