শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

কুষ্টিয়ায় পাটক্ষেত থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

#
news image

কুষ্টিয়ার মিরপুরে পাটক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় আকরাম শেখ (৪৯) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

১১ জুলাই, মঙ্গলবার দুপুরে উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া এলাকার পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আকরাম শেখ উপজেলার উত্তর কাটাদহ রেলগেট এলাকার মোশারফ শেখের ছেলে।

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, চিথলিয়া এলাকার পাটক্ষেতের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় আকরাম শেখের লাশ উদ্ধার করা হয়েছে। তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ছিল। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা শেষে লাশ পাটক্ষেতে ফেলে রেখে যায়।

খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।

মোঃ জিয়াউর রহমান, কুষ্টিয়া

১১ জুলাই, ২০২৩,  10:22 PM