শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন 

#
news image

সুইডেনের স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে ঈদুল আজহার দিন পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ধর্মপ্রাণ তৌহিদী জনতা।

শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় নিমতলা মোড়ে দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে  ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

মানববন্ধনে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার অর্থ সম্পাদক  মাওলানা আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় সাপ্তাহিক ফুলবাড়ী বার্তা পত্রিকার সম্পাদক তাজমিলুর রহমান নয়ন, কানাহার মাদ্রাসার শিক্ষা সচিব মুফতী নজিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী একাডেমীর পরিচালক মুফতি তোফায়েল আহমদ, মারকাজুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি নুরুল্লাহ, বাস স্ট্যান্ড জামে মসজিদের খতিব মুফতি আবু বক্কর সালেহি, সাজু আশরাফী, জাকি হাবিবসহ স্থানীয় ওলামায়ে‌ কেরাম ও সাধারণ মুসুল্লিগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, মহাগ্রন্থ পবিত্র আল কোরআন অবমাননার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যাতে  পৃথিবীর কোথাও এই ধরনের নেক্কারজনক ঘটনা না ঘটে সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান বক্তারা।

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (‌দিনাজপুর)

০৭ জুলাই, ২০২৩,  8:33 PM