শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

এক বছরে বিদেশে গেছেন প্রায় পৌনে ১১ লাখ কর্মী

#
news image

২০২২-২৩ অর্থবছরের ১৫ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে ১০ লাখ ৭৪ হাজার ৫৫২ জন কর্মী পৃথিবীর বিভিন্ন দেশে কাজের উদ্দেশে গেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন।  

আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এ তথ্য জানান। 

স্পিকার শিরীন শারমিন চৌধুীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, গত অর্থবছরের (২০২১-২২) একই সময়ে (১৫ জুন, ২০২২) ৯ লাখ ৭ হাজার ৭ জন বিদেশে গিয়েছিল। আগের বছরের তুলনায় চলমান অর্থবছরে ১৫.৫৯% বেশি কর্মী বিদেশে গেছেন।

সরকার দলীয় সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, “জনশক্তি রপ্তানির উদ্দেশ্যে নতুন নতুন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। বর্তমানে লিবিয়া, মাল্টা, আলবেনিয়া, রোমানিয়া ও সার্বিয়ার সঙ্গে চুক্তি সম্পাদনের কার্যক্রম চলমান রয়েছে।“

সরকার দলীয় সংসদ সদস্য নুরন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে গত ১৩ জুন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৫২১ বিদেশগামীকে ২ হাজার ৮১ কোটি ৩৬ লাখ টাকার বিভিন্ন ধরনের অভিবাসন ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে।

নাগরিক প্রতিবেদক

২৬ জুন, ২০২৩,  4:01 PM