শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফরিদপুরে মাদরাসার শিশু শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যা; শিক্ষক গ্রেফতার

#
news image

ফরিদপুর জেলার মধুখালী পৌর সদরের পূর্ব গাড়াখোলা মোহাম্মদিয়া আছিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইমান আলী মোল্লা নামে ৭ বছরের এক শিশু  শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে একই মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে।

(২৯ মে) সোমবার দুপুর ৩ টার দিকে ওই শিক্ষক গলা টিপে হত্যা করে পালানোর সময় মধুখালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সমসকান্দি গ্রামের হৃদয় মোল্যার ছেলে। ঘাতক শিক্ষকের নাম হেদায়েতুল্লাহ (২২)। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ থানার পিরের চর গ্রামের মহসিন মিয়ার ছেলে। ঘাতক শিক্ষক হেমায়েতুল্লাহ দুই সপ্তাহ আগে ওই মাদ্রাসায় অস্থায়ী ভিত্তিতে যোগদান করেছেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, রাতে শিক্ষক হেদায়েতুল্লাহ এক ছাত্রের সাথে অশ্লীল আচরণ করার সময় নিহত ছাত্র ইমান আলী মোল্লা দেখে ফেললে তাকে এসব কথা কাউকে না বলার জন্য নিষেধ করে রাতে ঘুমিয়ে পড়েন শিক্ষক। কিন্ত ঘাতক শিক্ষক ভয়ে অন্য ছাত্ররা ঘুম থেকে উঠার আগেই সকাল সাড়ে ১১ টার দিকে ছাত্র ইমান আলীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মাদ্রাসা থেকে হোসাইন (১২) নামক অন্য এক ছাত্রকে সাথে করে পালিয়ে যায়। ইতোমধ্যে অন্য ছাত্ররা ঘুম থেকে উঠে মৃত ছাত্রকে দেখে অন্য শিক্ষকদের জানালে তারা থানায় ফোন করে। খবর পেয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম তাৎক্ষণিক ফোর্সসহ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি বাসস্টান্ড হতে ঘাতক শিক্ষককে সঙ্গীয় ছাত্রসহ আটক করে।

এ বিষয়ে ওই মাদ্রাসার প্রধান মাওলানা সামসুল হক বলেন, মাত্র দুই সপ্তাহ আগেই ঘাতক শিক্ষক হেদায়েতুল্লাহকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। তাকে সাবধান করে বলা হয়েছে ছাত্রদের সাথে কোনরুপ খারাপ আচরণ না করার জন্য।

এবিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ওই শিক্ষককে উপজেলার মাঝকান্দি থেকে আটক করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর)

২৯ মে, ২০২৩,  10:49 PM